
ডিম পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত। পাহাড়টি আলীকদম এবং থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত। এই পাহাড় দিয়েই দুই থানার সীমানা নির্ধারিত হয়েছে। এই পাহাড়ের মধ্যে দিয়ে সমুদ্র সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ। আড়াই হাজার ফুট উঁচু এ পাহাড় চূড়ার আকৃতি দেখতে ডিমের মতো হওয়ায় স্থানীয়রা একে ডিম পাহাড় নাম দিয়েছেন।
ডিম পাহাড়ের উচ্চতা প্রায় ২৫০০ ফুট। এই পাহাড়ে যেতে হয় দেশের সবচেয়ে উঁচু সড়ক দিয়েই। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে উঁচু সড়কপথ। পাহাড়টি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সড়কপথ।
তবে ৩৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পথ জুড়েই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। অন্যদিকে ডিম পাহাড় এলাকায় দাঁড়িয়ে ছোঁয়া যায় আকাশের সাদা মেঘ। রকমারি ফুল-ফলে আচ্ছাদিত সবুজ গাছগাছালিতে ভরপুর এই সড়কপথ। পিচঢালা আঁকাবাঁকা পথে যেতে যেতে এসব দৃশ্য দেখতে দেখতে চোখ দুটো জুড়িয়ে যায়।
পুরো সড়কপথের সঙ্গে যোগ হয়েছে সবুজপাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোট ছোট পাড়া। গ্রামগুলোতে মানুষের জীবনধারা ও পথচলা বৈচিত্র্যময়। তবে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা একটি ইস্যু। তাই ভ্রমণের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
যেভাবে যাবেন- দেশের যেকোনো স্থান থেকে প্রথমে যেতে হবে চট্রগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়া বাস টার্মিনালে। ঢাকা থেকে নন এসি বাসে করে যেতে পারেন। এ ছাড়াও ট্রেনে চট্রগ্রাম গিয়ে বাসে চকরিয়া যেতে পারেন। চকরিয়া বাস টার্মিনাল থেকে বাস কিংবা চাঁদের গাড়িতে চড়ে যেতে হবে আলীকদমে।
আবার ঢাকা থেকে সরাসরি সড়ক পথে বান্দরবান চলে আসতে পারেন। সেখান থেকে লোকাল বাসে কিংবা চাঁদের গাড়িতে করে থানচি বাজার যাওয়া যাবে। এরপর এখান থেকে চাঁদের গাড়ি কিংবা মোটরসাইকেলে করে যেতে পারবেন ডিম পাহাড়ে।
থাকার ব্যবস্থ্যা- আলিকদমে থাকার তেমন ভালো ব্যবস্থা নেই। রাত্রিযাপনের জন্য চট্টগ্রামে ফিরে যেতে হবে। সেখানে থাকার জন্য ছোট-বড় বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন।
- ১এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ২বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৩যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৪শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৭একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৯শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত