
প্রাচীনকালে এক রতি সোনা মাপা হতো যে মাপন দিয়ে তার নাম কুঁচ বীজ। আমাদের দেশে এর আঞ্চলিক নামগুলো হচ্ছে: রতি, রত্তি, কুঁচ, কইচ গোটা। কুঁচের আরো যেসব নাম আছে সেগুলো হচ্ছে চূড়ামনি, শাঙ্গুষ্ঠা, গুঞ্জা, সৌম্যা, শিখন্ডী, কৃষ্ণলা, অরুণা, তাম্রিকা, রক্তিকা, কম্ভোজী, ভিল্লিভূষণা, মাণচূড়া। আর কুঁচের সাদা প্রজাতিটির নাম হচ্ছে শ্বেতগুঞ্জা, ভিরিন্টিকা, কাকাদনী।
আমরা কুঁচ বলতে যা বুঝি, তা মূলত এর বীজ। দুইজাতের কুঁচ দেখা যায় সাদা আর লাল। লাল কুঁচ বাংলায় সর্বাধিক পরিচিত। কুঁচ এর বীজ ডিম্বাকৃতির। রক্তকুঁচ এর একটা মেরুতে কালো ফোঁটা আছে, কালো ফোঁটা বাদে বাকিটুকু লাল। সাধারণভাবে লাল কুঁচকে রক্তকুঁচ এবং সাদা কুঁচকে শ্বেতকুঁচ বলে। কুচ বড় আশ্চর্য ফল। এর প্রতিটি বিঁচি সাধারণত একই মাপের এবং একই ওজনের। এজন্য প্রাচীনকালে ক্ষুদ্র জিনিস মাপার কাজে কুঁচ ব্যবহার করা হত। এখনো স্বর্ণকারের দোকানে সোনা-রুপা মাপতে কুঁচ এর ব্যবহার দেখা যায়। কুঁচ এর বীজ ভীষণ শক্ত। কুঁচ এর বীজ বিষাক্ত। বীজের ভেতরে অ্যাক্সিন নামের এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে। তাই সাবধানে কুচ ব্যবহার করা উচিত।
বহুবর্ষজীবী, ডান আবর্ত আরোহী। পাতা ৫-১০ সেমি লম্বা, অচূড় পক্ষল, পত্রক ১০-২০ জোড়া, প্রতিমুখ, ৭.৫ × ৩.৫ মিমি, গোড়া থেকে আকৃতি সামান্য বৃদ্ধিপ্রাপ্ত, রেখাকার বা রেখাকার-আয়তাকার, পাতলা ঝিল্লিময়, অখন্ড, উভয় প্রান্তে গোলাকার, উপরের তল মসৃণ, নিম্নতল হাল্কা-পাতলা রেশমি, উপপত্র রেখাকার, অস্থায়ী, পত্রবৃন্ত ১.২ সেমি পর্যন্ত লম্বা। পুষ্প রেসিমে, গুচ্ছাকার, ১.০-১.৩ সেমি লম্বা এক পার্শ্ব পত্রক অক্ষে সজ্জিত। বৃতি ২ মিমি লম্বা, হাল্কা রেশমি। দল গোলাপি বা সাদা। ফল ২.৫-৪.৫ × ১.১-১.৩ সেমি, রসস্ফীত, হালকা রোমশ, ধারালো চঞ্চুযুক্ত। বীজ ৩.৬ মিমি প্রশস্ত, ডিম্বাকার, ডিম্বক নাভীতে কালো দাগযুক্ত চকচকে লাল, খুব মসৃণ।
ফুল ও ফল ধারণ: জুলাই-সেপ্টেম্বর।
আবাসস্থল: বনের ঝোপঝাড়ে।
ব্যবহার: বীজ, মূল এবং পাতার খুবই ঔষধী গুরুত্ব রয়েছে।
বিস্তৃতি: বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি।
বর্তমান অবস্থা: মাঝে মধ্যে পাওয়া যায়।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত