
চ্যাম্পিয়নশিপ, উইম্বলডন, ২০২৩ এর সূচনাপর্ব উদযাপন করতে এবং ইভেন্টের অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে টানা পঞ্চম বছর পালনের এই স্মরণীয় উপলক্ষে ‘অপো’ ব্র্যান্ডটির সর্বাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোকে এ বছর সেন্টার কোর্টে নিয়ে এসেছে।যাতে ‘গ্রাস কোর্ট সিজন’ থেকে অনুপ্রেরণামূলক মুহূর্তগুলো ধারণ করা যায় এবং সেগুলো বিশ্বব্যাপী টেনিসভক্তদের সান্নিধ্যে চলে আসে।
২০১৯ সালের চ্যাম্পিয়নশিপ এর অফিশিয়াল পার্টনার হওয়ার পর থেকে অপো প্রফেশনাল ইমেজিং এবং স্মার্ট ডিভাইসগুলোর এআর প্রযুক্তি ব্যবহার করে আসছে, যাতে করে বিশ্বব্যাপী ভক্তদেরকে সম্পূর্ণ ক্রীড়া উদ্দীপনায় মেতে ওঠার ও উপভোগের এক অতুলনীয় অভিজ্ঞতার উপহার দেয়া যায়। অপো ফাইন্ড এন২ ফ্লিপসহ এ বছর অপোর সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর অবিশ্বাস্য ইমেজিং ক্ষমতা ব্যবহার করে, অপো বিশ্বজুড়ে ভক্তদের ক্ষমতায়নে এবং স্মরণীয় মুহূর্তগুলো বন্দী করতে ও সবার সাথে ভাগ করে নেয়ায় আশাবাদী।
টেনিস জগতে অন্যতম সম্মানজনক ইভেন্ট হিসেবে পরিচিত ‘দ্য চ্যাম্পিয়নশিপস ২০২৩’ লন্ডনে অনুষ্ঠিত হবে ৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত। এই ইভেন্টের পার্টনারশিপের অংশ হিসেবে ‘অপো ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ উপস্থাপনের জন্য ‘অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব’ এর সঙ্গে যুক্ত থাকবে অপো।
উইম্বলডনে যারা নিজেদের ক্যারিয়ারের মাইলফলক স্থাপন করেছে, সেই তরুণ খেলোয়াড়দের সম্মাননা দিতে এবং সাফল্যের নতুন শিখরে পৌঁছাতে অনুপ্রাণিত করার জন্য ২০১৯ সালে চালু হবার পর থেকে এ পর্যন্ত তিনবার ‘ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গত বছর এ পুরস্কার অর্জনের পর সর্বপ্রথম কিশোর এবং সবচেয়ে তরুণ হিসেবে ‘এটিপি মেন’স সিংগেলস র্যাংকিংস’ এ প্রথম স্থান লাভ করেন কার্লোস আলকারাজ। এছাড়া এই অ্যাওয়ার্ডের পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন- গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এমা রাদুকানু এবং বর্তমান ‘ওয়ার্ল্ড নম্বর ৪’ কোকো গফস। উইম্বলডন ভক্তরা এবার ইভেন্ট চলাকালে সামাজিকমাধ্যমের বিভিন্ন চ্যানেলে ভোটিং এর মাধ্যমে বিজয়ী বাছাই করার সুযোগ পাবেন।
উইম্বলডন, চ্যাম্পিয়নশিপ ও এটির মূল বিশ্বাস– ‘ইন পারস্যুইট অব হ্যাপিনেস’ এবং ‘ব্র্যান্ড প্রোপোজিশন’- ‘ইনস্পিরেশন অ্যাহেড’ এর সমন্বয়ে অপো ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাসকে উৎসাহিত করতে চায়। অপো অল ইংল্যান্ড ক্লাবের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে, যাতে বিশ্বব্যাপী টেনিস অনুরাগীদের সঙ্গে সম্পৃক্ততা জোরদার হয়, কারণ অপো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা ও উইম্বলডন ২০২৩ এর আয়োজনকে অনুপ্রাণিত প্রতিশ্রুতিবদ্ধ।
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫





পাঠকের মতামত