
বিএনপির সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। আজ শনিবার (২২ জুলাই) দুপুর দুইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগে থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে মঞ্চে আসন গ্রহণ করেছেন। সমাবেশস্থল থেকে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে স্লোগান দিচ্ছেন।
সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীদের উপস্থিতি। দুপুর নাগাদ সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান মাঠে জড়ো হন। তারা এক দফা দাবিতে সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশস্থলের চারপাশে অসংখ্য ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হয়েছে।
তারুণ্যের সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সমাবেশ এক দফা আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান, সারা দেশে বর্তমান সরকারের আমলে প্রায় চার কোটি ৭০ লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ সমাবেশে হবে জনসমুদ্র।
বিপি/এএস
- ১সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ২চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৩ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৪শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৫সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৬সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৮সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৯রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ১০যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত