
১২১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ১০ একর জায়গা জুড়ে রংপুর সদর উপজেলার পাগালাপীর এলাকার নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু নভোথিয়েটার। এ পর্যন্ত প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে নির্মাণ শেষ হবে বলে রংপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এটি নির্মাণ হলে রংপুরের মানুষের বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় শিক্ষিত হবে। রংপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, আধুনিক নভোথিয়েটার স্থাপনের মাধ্যমে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়,বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে সহায়তা করতে রংপুরে স্থাপন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার।
সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপূর্ত অধিদফতরের মাধ্যমে এই প্ল্যানেটেরিয়ামটি নির্মাণ করছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ১০৯ টাকা। এর নির্মাণ কাল ধরা হয়েছে, জানুয়ারি ২০২১ হতে ডিসেম্বর ২০২৩। পরে এর নির্মাণ কাজ বাড়ানো হয়। ইতোমধ্যে জমির সীমানা নির্ধারণ ও জমি হস্তান্তর করা হয়েছে। জমির ডিজিটাল সার্ভে, সয়েলটেস্ট ও ষ্ট্রাকচার ডিজাইন সম্পন্ন করা হয়েছে। নির্মাণ কাজের মধ্যে রয়েছে প্লানেটরিয়াম ভবন, অফিস ভবন, বাউন্ডারি ওয়াল এবং ডরমেটরি ভবন।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি আধুনিক নভোথিয়েটার স্থাপনের মাধ্যমে জনসাধারণের মধ্যে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় অবহিত করে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে সহায়তা করা, শিক্ষা- বিনোদনের সুযোগ সৃষ্টি করে স্কুলগামী শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষায় উৎসাহিত করা এবং মহাকাশ বিষয়ক গবেষণার সুযোগ সৃষ্টিসহ ডিজিটাল ও সায়েন্টিফিক প্রদর্শনীবস্তু প্রদর্শনের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা-বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করা। বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্পটি নির্মাণ হলে এখানকার শিক্ষার্থীরা নভোথিয়েটারের মাধ্যমে মহাকাশ বিষয়ক প্রদর্শনী, ৫ ডি এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল এক্সিবিউস গ্যালারী ও ৫-ডি মুভি থিয়েটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এটি শুধু নভোথিয়েটার হবে এমনটা কিন্তু নয়,নভোথিয়েটার সংলগ্ন শিশুদের জন্য একটি পার্ক, উন্মুক্ত পরিবেশ, খেলাধুলার মাঠ থাকবে। যাতে করে বিনোদনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিজ্ঞানমনস্ক একটি উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারে।
গত বছরের ৩ নভেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর আগে ২০১৪ সালের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রংপুর শাখার স্থাপনের জন্য সম্ভাব্য প্রকল্পের স্থান পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার আসাদুজ্জামান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার মহাপরিচালক আরশাদ হোসেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রংপুর অঞ্চলের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টদের দাবি। সরকারের এই উন্নয়ন প্রকল্পের প্রশংসা করছেন সচেতন মহল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মনির হুসাইন বলেন, প্রকল্পের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। এটি নির্মাণ হচ্ছে বিজ্ঞানমনস্ক শিশু-কিশোরদের মেধা বিকাশের জন্য। এই প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাস্তবে দেখতে পাবেন। পাঠ্যপুস্তকে এতদিন যা পড়েছে এবং জেনেছে, তা বাস্তবে দেখার সুযোগ মিলবে নভোথিয়েটারে। নভোথিয়েটারের মাধ্যমে বিশাল আকাশের বুকে যেসব গ্রহ-নক্ষত্র রয়েছে, তা দেখতে পাওয়া যাবে। তিনি বলেন, প্রকল্পটি নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করা, জনগণের মধ্যে মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত ধারণা এবং বৈজ্ঞানিক মনোভাব সঞ্চার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দ্রুতই প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করছি।
গণপূর্ত অধিদফতর রংপুরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খন্দকার বলেন, বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্পের কাজটি গণপূর্তের বাস্তবায়নে নির্মাণ করা হচ্ছে। কাজটি চলমান রয়েছে। মোটামুটি ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হ্যান্ডওভার করা হবে।
- ১স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ২আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৩পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৪মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৫ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৬আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৮২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ১০নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত