প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩ ৫:৩১ পিএম

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা লালমনিহাট ও নীলফামারী জেলায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও অপর একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে।

সোমবার বিকেলে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত রংপুরের সাংবাদিকদেও কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুরে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা ও বিএসটিআই লাইসেন্স না থাকায় নিউ মিতু আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে বিএসটিআইয়ের অপর একটি দল নীলফামারী জেলায় অভিযান পরিচালনা করে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করা করে অপরাধে সয়াবিন ও পাম ওয়েল তেল উৎপাদন করায় হায়াত এগ্রো ফুড এন্ড বেভারেজ সীলগালা করে এর মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দয়ের করে। সেই সাথে প্রতিষ্ঠানটির মালামাল জব্দ করেন।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...