প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩ ৪:৫১ পিএম

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে মোহাম্মদীয়া হোটেল নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এ অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের মাইজদী কোর্ট সড়কের মোহাম্মদীয়া হোটেল দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি ও পরিবেশন করে আসছে। এ প্রতিষ্ঠানটি অনেক দিন আগের তৈরি মিষ্টি তাজা বলে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে হয়রানি করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বিকেলে মোহাম্মদিয়া হোটেলে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ি ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদিয়া হোটেলকে অর্থদণ্ড ও অর্থদণ্ড আদায়ের পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে খাবার তৈরির মান পরিবর্তন ও মানসম্মত করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন অভিযান অব্যহত থাকবে।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...