প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩ ১:৫৭ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ‍্যূৎস্পৃষ্ট হয়ে আব্দুস ছালাম নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। মৃত ছালাম ওই ইউনিয়নের ভেলীকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে। মৃত‍্যূর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্মতা ডা. এএসএম সায়েম।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে নতুন হাট বাজারের একটি দোকান ঘরের টিন লাগাতে যায় কাঠ মিস্ত্রি আব্দুস ছালাম। এসময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ্যুতের তারের স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সায়েম বলেন, ওই রোগী হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

 

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...