প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩ ২:৫২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল গত শনিবার বিকেলে এ দন্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ফুলজোড় নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল।

বারবার সতর্ক করা সত্বেও বালু উত্তোলন বন্ধ না করায় গত শনিবার বিকেলে উপজেলার কুমাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তবে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...