প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩ ১:৩৯ পিএম , আপডেট: আগস্ট ১৪, ২০২৩ ২:০০ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত অংশ, এবং ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন করা হবে।

একইসঙ্গে ঢাকার প্রথম মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্ধিত অংশের উদ্বোধন হবে অক্টোবর মাসের মাঝামাঝি। আজ সোমবার (১৪ আগস্ট) বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ শেষ করা হয়েছে। পদ্মা সেতু থেকে সরকারের যে আয় সেটা দুই দফা ছয়শ বত্রিশ কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী সেটি অর্থ সচিবের কাছে দিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘আজ যে প্রকল্প নিয়ে কথা বলব সেটা পিপিপি প্রকল্প। এটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু করে মহাখালী, তেজগাঁও, মগবাজার হয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। জুন ২০২৪ এ শেষ হবে। এটা মাথায় রেখে কাজ করা হচ্ছে।’

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ...

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ...