
বিনা টিকেটে ট্রেনভ্রমণ করেছিলেন আলামিন (২৬) নামে এক যুবক। তিনি অনুশোচনাবোধ ও জীবনে দেনার দায় এড়াতে বুধবার সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে হাজির হয়ে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের বকেয়া ২৮৫ টাকা পরিশোধ করেন। টিকেটের বকেয়া টাকা গ্রহণ করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টশনের বুকিং কর্মকর্তা রেজাউল করিম।
আলামিনের বাবার নাম এরশাদ আলী। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামে। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাণ আরএফএল-এ চাকরি করেন। বিনা টিকেটের টাকা পরিশোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলামিন সততা ও মহানুভবতায় প্রশংসায় ভাসছেন।
জানা যায়, গত ১২ আগস্ট রাত সাড়ে ১২টায় জয়পুরহাট রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেস ট্রেনে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে ওঠেন। পরে স্টেশনে নেমে দ্রুত কর্মস্থলে ফেরায় ভাড়া পরিশোধ করতে পারেনি। এনিয়ে কয়েকদিন ধরে চিন্তা করছিলেন কিভাবে ট্রেনভ্রমণ টিকেটেন ভাড়া পরিশোধ করবেন। পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে যোগাযোগ করেন।
আলামিন বলেন, ছুটি শেষে বাড়ি থেকে ১২ আগস্ট রাতে জয়পুরহাট রেল স্টেশনে পৌঁছামাত্রই একতা এক্সপ্রেস ট্রেন চলে আসে। স্টেশন থেকে টিকেট কাটার সুযোগ না হওয়ায় দ্রুত ট্রেনে উঠে পড়ি। পরে সেতু পূর্ব রেলস্টেশনে নামা হয়। তখন থেকে মনের ভেতরে অনুশোচনাবোধ থেকে বিনা টিকেটের ট্রেনভ্রমণের ২৮৫ টাকা পরিশোধ করেছি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, গত ১২ আগস্ট রাতে টিকেট কাটতে না পেরে একতা এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট রেলস্টেশন থেকে সেতু পূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেনভ্রমণ করে আলামিন নামে ওই যুবক। সে আরএফএল কোম্পানি কালিহাতীতে কর্মরত আছেন।
তিনি আরও জানান, আলামিন অনুশোচনা ও দেনার দায় থেকে মুক্তি পেতে ভ্রমণের চারদিন পর বুধবার সকালে সেতু পূর্ব স্টেশনে এসে টিকেট সংগ্রহ করে সে। পরে টিকেটের ২৮৫ টাকা পরিশোধ করেন। তার এমন সততা ও মহানুভবতা সত্যিই অনুকরণীয়। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে এবং তার সততায় পুরস্কৃত করা হবে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত