
রোমানিয়ার সঙ্গে থাকা সীমান্তের কাছে অবস্থিত ইউক্রেনের দানিউব নদীবন্দরগুলোর একটিতে ক্রমাগত রাশিয়ান ড্রোন হামলার সময় শস্য সংরক্ষণাগার এবং গুদামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ইউক্রেনীয় কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
বুধবার দেশটির ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
তিনি বলেন, ‘ইউক্রেনের দক্ষিণে অবস্থিত একটি নদীবন্দরে দুবার ড্রোন হামলা করেছে রাশিয়া।’
দেশটির দানিউব নদীর তীরে দুটি প্রধান বন্দর রয়েছে। এগুলো হচ্ছে— রেনি ও ইজমেল।
ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলোর ওপর রাশিয়ার অবরোধ আরোপের পর দেশটির শস্য রপ্তানির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রেনি ও ইজমেল বন্দর।
ওলেহ কিপার বলেন, ‘রাশিয়ান উগ্রবাদীরা গত রাতে ড্রোন দিয়ে ওডেসা অঞ্চলে দুবার আক্রমণ করেছে। তাদের এ হামলার প্রধান লক্ষ্য ছিল এই অঞ্চলের দক্ষিণে অবস্থিত বন্দর ও শস্য সংরক্ষণাগারের অবকাঠামো।’
তবে কোনো বন্দরে হামলা হয়েছে তা উল্লেখ করেননি ওই গভর্নর।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো বুধবার সকালে ইজমেল এবং রেনি বন্দরের কাছে বিমান প্রতিরক্ষাব্যবস্থার গুলির শব্দ শুনেছে বলে জানিয়েছে।
কিপার ওই ইজমেল জেলার বাসিন্দাদের প্রায় ১টা ৩০ মিনিটে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছিলেন। এর পর এক ঘণ্টা পরে বিমান হামলার সতর্কতা বাতিল করেছিলেন।
বিপি/এএস
- ১জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ২বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৩জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৪বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৫সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৬দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৭রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৮সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৯শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান





পাঠকের মতামত