প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১০:৫৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি বাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাক ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।

ব্র্যাক ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে Fully Redeemable। অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে Non-Convertible। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।
বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

এর আগে গত ৭ জুন অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংএর পরিচালনা পর্ষদের ৩৪৬তম বৈঠকে ওই বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার

পাঠকের মতামত

উত্থানে শুরু পতনে শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...