
তোমাকে ভুলে গেছি
ভালোবাসি না আর তোমাকে।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখি না আর
প্রাতঃভ্রমণে বের হই না তোমাকে নিয়ে।
তোমার কথায় শরীরে শিহরণ আসে না
তোমার সাথে নিজেকে ছড়িয়ে দেই না করিডোরে
বাংলা একাডেমির বেঞ্চেও তোমাকে নিয়ে বসা হয় না আর
স্বর্গীয় দেখা হয় না স্কুলের কমনরুমে ।
তোমার কনিষ্ঠা ধরে আর হাঁটি না
সেই একই কনিষ্ঠা ধরে বসেও থাকি না গাড়িতে
তোমাকে নিয়ে ছাদের ঢালাই করা সিমেন্টের উপর নিজেকে বিছিয়ে দেই না,
দেখা হয় না খোলা ছাদের পূর্ণিমার আকাশ।
তোমার সাথে মিলনকালে মুক্তোর দুল হারায় না আর
বহু জমে গেছে ঘরের কোণে
মুক্তো রাখার জায়গা নেই আর লকারে
তোমাকে নিয়ে নৌকায় বসে পানিতে পা ভিজানো হয় না আর
ভয়াবহ তপ্ত পা দু খাণি শীতল হয় না আর।
মায়া জড়ানো উষ্ণ চোখের চাহনি পাই না আর
মর্ত্যের অমিয়সুধার কাছাকাছি যাওয়া হয় না আর
চোখের উপরে পাতলা পর্দাটা ঘন হয়ে যাচ্ছে
মায়াভরা মুখখাণি আবছা হয়ে যাচ্ছে তার।
তোমাকে ভালোবাসি না আর
তাহলে এতোসব আতিশয্য কেন
যতদিন ভুলে যাওয়া আছে ততদিন কী?
ভালোবাসা, অভিমান নাকি বিচ্ছেদ?
অপ্রেমের মাঝেও সুনিশ্চিত প্রেম থাকে
প্রেমের পরেই অপ্রেম, ভালোবাসার পরেই অভিমান
বিচ্ছেদ বলে কিছু নেই পৃথিবীতে।
- ১শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৫বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৬টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৭বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৮ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৯স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১০আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত