
ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দুই শিশুসহ দগ্ধ হয়েছেন এক মা। রোববার (১০ ডিসেম্বর) ভোরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তোতা খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মনি আক্তার (৩০) ও দুই সন্তান জাফরান (৫) ও মায়ান (১)।
স্থানীয়রা জানান, ভালুকা খাদ্য গুদামের কর্মচারী রবিন মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন রাতে রবিন মিয়া রাতে স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে ডিউটি করতে যান। বাড়িতে মনি আক্তার দুই সন্তানকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যান। ভোরে ঘর থেকে মনি আক্তারের চিৎকার ও তার ঘরে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।
স্থানীয়রা আরও জানান, ফায়ার সার্ভিসের লোকজন আহত অবস্থায় তিনজনকে ভালুকা হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়।
রবিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্ত্রী সন্তানদের অবস্থা ভালো না।
ভালুকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, দগ্ধ দুই শিশুসহ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সকল আসবাবপত্র পুড়ে গেছে।
এম জি
- ১পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ২ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৩সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৪ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৫দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৬দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৭মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ১০সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৯কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১০হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল





পাঠকের মতামত