প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩ ৪:৪৬ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (শনিবার) ঢাকার কিছু সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

এদিন বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি, ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিরা।

এ অবস্থায় এদিন ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলো গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানাচ্ছে ডিএমপি।

বিকল্প সড়ক

১. সব যানবাহন ঢাকা বিমানবন্দর-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...