
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাষ্টিক সার্জরিী বিভাগে বিভিন্ন আগুনে পোড়া রোগীদের চিকিৎসা সেবায় সংকট দেখা দিয়েছে। জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অপ্রতুল
পাশাপাশি শয়্যা সংকটও রয়েছে। মানুষের অসচেনতার কারণে প্রতিদি আগুনে পোড়া দগ্ধ রোগীদের সংখ্যা বাড়লেও অসহায় ও গরীব রোগীরা অর্থের অভাবে এই ব্যয়বহুল চিকিৎসা ঠিকমতো করাতে পারছে না।
হাসপাতালের বার্ণ ও প্লাষ্টিক সার্জরিী বিভাগে কর্মরত চিকিৎসকেরা জানান, মানুষ যতদিন সচেতন হবেনা ততদিন আগুনে পোড়া রোগীর সংখ্যা কমবে না। বিশেষ করে শীতের সময় এই রোগীর সংখ্যা প্রতিনি বাড়তে থাকে। রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে শুধুমাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ও প্লাষ্টিক সার্জরিী বিভাগে রয়েছে। প্রতিবছর শীত মৌসুমে এই বিভাগের ৮ জেলার প্রায় ৩ শতাধিক মানুষ আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে থাকেন বলে তারা জানান।
হাসপাতালের বার্ণ ও প্লাষ্টিক সার্জরিী বিভাগ সূত্রে জানা গেছে, ১৪ শয্যার বিপরীতে এই বিভাগে সোমবার দুপুর পর্যন্ত রোগী হয়েছেন ৪২ জন। তারা অসচেনতা বশত বিভিন্ন ভাবে আগুনে দগ্ধ হচ্ছে। এর মধ্যে আগুনে পোড়া, বৈদ্যুতিক শর্টসার্কিট, ছাইয়ের স্তুপে পোড়া, শ্যালো ইঞ্জিন চালিত নছিমন করিমন দূর্ঘটনায় গরম পানিতে ঝলসে যাওয়া।
এসব দূর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নভেম্বর মাসে ২ জন ও ডিসেম্বর মাসে ৪ জন রয়েছে। এরা হলেন গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ উপজেলার সরওয়ার হোসেনের স্ত্রী লাকী বেগম (৩০), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এলাকার আরিফুল ইসলামের স্ত্রী পারভিন আক্তার (৪৫), রংপুর নগরীর তাজহাট এলাকার সোহেল মিয়ার শিশু কন্যা সাদিকা (৩), রংপুরের কাউনিয়া উপজেলার এরশাদুলের স্ত্রী রাহেলা খাতুন (৩৬), দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মৃত রাজু মিয়ার ছেলে সামছুল হক (৭০) ও একই জেলার খেদমতপুর এলাকার মৃত আছির উদ্দিনের স্ত্রী আছিয়া খাতুন (৮০)।
হাসপাতালের বার্ণ ইউনিটে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থাও আশংকা জনক। এদের অনেকে ৪৫ থেকে ৬০ ভাগ দগ্ধ হয়েছেন।
হাসপাতালের বার্ণ ও প্লাষ্টিক সার্জরিী বিভাগের ইনচার্জ, ডাঃ মোঃ শাহীন শাহ জানালেন, দগ্ধ হয়ে যেসকল রোগী চিকিৎসাধীন অবস্থায় এখানে রয়েছেন তাদেও অধিকাংশ অসচেনতার কারণে দদ্ধ হয়েছেন। কিন্ত জনবল সংকট ও চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতার কারণে এসব রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে আমাদের হিমসীম খেতে হচ্ছে। তিনি বলেন, ১৪ শয্যার এই বিভাগে তিনগুণ রোগীর খাদ্য সরবরাহে নানা সংকট দেখা দিয়েছে।
এব্যাপাারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ইফনুস আলী জানান, চিকিৎসা সামগ্রীর কিছুটা সংকট রয়েছে। আগামী দুই তিন দিনের মধ্যে তা থাকবে না। এয়াড়া ওই বিভাগে আর কোন সংকট আমি দেখছি না বলে জানান তিনি।
- ১২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ২মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৩হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৪প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৭‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৮কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৯জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১০নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত