প্রকাশিত: জানুয়ারী ২, ২০২৪ ৬:২৭ পিএম

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের তিন সমর্থকের বিরুদ্ধে মামলার নির্দেশনা প্রদান করেছেন ইসি।

 

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭(১) (ক) এর বিধান লঙ্ঘনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১০(চ) এর অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ৮১ ঝিনাইদহ-১ নির্বাচনি এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব মোঃ আব্দুল হাই এর সমর্থক জনাব মোঃ আব্দুল হাকিম, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান, জনাব ইকু শিকদার, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং জনাব শামীম হোসেন মোল্যা, সভাপতি, শৈলকুপা উপজেলা যুবলীগ, ঝিনাইদহ ও অন্যান্যগণ উক্ত ইউনিয়নের কোথাও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কোন পোস্টার সাটাতে দিচ্ছেন না এবং কোনো প্রচারণার মাইক প্রবেশ করতে দিচ্ছেন না মর্মে অভিযোগসহ ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রার্থী জনাব মোঃ আব্দুল হাই এর পক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিতরণের জন্য ২৫০ প্যাকেট বিরিয়ানি বর্ণিত জনাব ইকু শিকদার এর বাড়ি থেকে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি কর্তৃক জব্দ করা হয়।

 

ফলে, উক্ত সমর্থকগণ ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর অনুচ্ছেদ ৭৭(১) (ক) এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ১০(চ) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

এমতাবস্থায়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭(১) (ক) এর বিধান লঙ্ঘনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১০(চ) এর অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে অভিযোগকারী নির্বাচন অফিসারকে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য বলা হয়েছে।

 

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...