ভরিতে ১০৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজার বাড়িয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ...

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানবতাবিরোধী (যুদ্ধাপরাধী) অপরাধে কারাবন্দী মো. শমসের ফকির (৮০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী আনিস শেখসহ কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে তাকে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃতের গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তগাছায়। তার বাবার নাম মৃত আরফান আলী।
এম জি

পাঠকের মতামত