
অ্যাসেম্বলি অব এক্সপার্টস কর্তৃক নিষেধাজ্ঞার শিকার হয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি।
বুধবার (২৪ জানুয়ারি) ইরানের নির্বাচনে প্রার্থীতা যাচাই-বাছাইয়ের কাজে নিয়োজিত কট্টরপন্থী সংস্থা গার্ডিয়ান কাউন্সিল এ তথ্য জানিয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে হাসান রুহানি আগামী মার্চে অনুষ্ঠিতব্য দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনী পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টসে’ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
দেশটির আইনানুযায়ী সর্বোচ্চ নেতা নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ৮৮ সদস্যের এ পরিষদ দেশটির সর্বোচ্চ শক্তিশালী কর্তৃপক্ষের তত্ত্বাবধান করে। যদিও নীতি-নির্ধারণের ক্ষেত্রে এ পরিষদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে তার ৮৪ বছর। বয়স বেশি হওয়ায় আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশটির অ্যাসেম্বলি অর এক্সপার্টস। প্রতি আট বছর পর পর এ পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
দেশটির দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতা কমানোর প্রতিশ্রুতি দিয়ে ২০১৩ ও ২০১৯ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন হাসান রুহানি। তবে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্ব শক্তির সাথে দেশটির পারমাণবিক চুক্তির পর কট্টরপন্থী রাজনৈতিকরা হাসান রুহানির প্রতি ক্ষুব্ধ হন। তারা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ উল্লেখ করে ইরানের সাথে দেশটির যেকোনও ধরনের চুক্তির বিরোধিতা করেন।
সাবেক এ প্রেসিডেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হাসান রুহানির বিরুদ্ধে এ সিদ্ধান্তের বিষয়ে কোনও কারণ জানানো হয়নি। পরিষদের সিদ্ধান্ত জানানোর পর তিন দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সূত্রটি।
বিএইচ
- ১মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৫ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৯মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত