
নারিকেল পুলি, খোলা চিতই ও নকশী পিঠাসহ ১৫০ পদের বাহারি পিঠা বিক্রি, একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গান, আবৃত্তি, নৃত্য ও নাটক মঞ্চায়নের মাধ্যমে শৈত্যোৎসবে মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস বাউলিয়ানার আয়োজনে দুই দিনব্যাপী এ উৎসব শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর আসাবুল হক, রিয়েল স্টার প্রোপ্রার্টিজ লিমিটেডের সোহান সায়েদ প্রমুখ।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, অস্তিত্ব টিকে রাখতে নিজেদের লোকায়িত ঐতিহ্যকে ধারণ করতে হবে এবং পড়ালেখার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এই ঐতিহ্যে রক্ষা করতে হবে। এই চর্চা ছাড়া জীবন পূর্ণ হয় না।
উৎসব ঘুরে দেখা গেছে, বিকেল থেকে ২৫টি স্টলে দুধ পুলি, চন্দ্র পুলি, নারকেল পুলি, খোলা চিতই, তেল পিঠা, নকশী পিঠা ও হৃদয়হরণ সহ ১৫০ পদের বাহারি পিঠা বিক্রি হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রযোজনায় গান, আবৃত্তি, নৃত্য ও নাটক মঞ্চস্থ হয়। শীতে এসব বাহারি পিঠা ও সাংস্কৃতিক আড্ডা দারুণ উপভোগ করছেন শিক্ষার্থীরা।
উৎসব কমিটির আহ্বায়ক ক্যাম্পাস বাউলিয়ানার হৃদয় বলেন, লোকায়ত সংস্কৃতি চর্চার উদ্দেশ্যেই এই আয়োজন। আমরা লোক সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শীতের আমেজ ছড়িয়ে দিতে চাই।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত