প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৫:৫৮ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৭:০৭ পিএম

নতুন ফান্ড আনছে দেশের অন্যতম সম্পদ ব্যবস্থাপক সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এই জন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে ট্রাস্টি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। গত ৩১ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন, সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক ইব্রাহিম ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক মনিজা চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন এই ফান্ডটির নাম ‘সিডব্লিউটি হাই ইনকাম ফান্ড’। এই ফান্ডের প্রাথমিক আকার হবে ২৫ কোটি টাকা এবং অভিহিত মূল্য ইউনিট প্রতি ১০ টাকা। এই ফান্ডটির উদ্যোক্তা সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

 

শেয়ার

পাঠকের মতামত

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...