
বিজ্ঞানীরা দাবি করেছেন, টাইফয়েডের মতো মারাত্মক রোগকেও নিয়ন্ত্রণে আনতে পারে টমেটো। পেট খারাপ করে এমন ব্যাকটেরিয়া মাঝে মধ্যেই শরীরে প্রবেশ করে, আর সেই ব্যাকটেরিয়াগুলোকেও ধ্বংস করে দেয় টমেটোতে থাকা পুষ্টিগুণ।
সম্প্রতি মাইক্রোবায়োলজি স্পেকট্রাম ম্যাগাজিনে এই নিয়ে বিস্তারিত এক গবেষণা প্রকাশিত হয়েছে। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির ওই ম্যাগাজিনে টমেটোর বেশ কয়েকটি গুণের কথা তুলে ধরা হয়েছে।
টাইফয়েডের ব্যাকটেরিয়া সালমোনেল্লা টাইফি। এটি টাইফয়েডের মতো কঠিন জ্বরের জন্য দায়ী। তাকেই কাবু করে টমেটো জুস বা নির্যাস।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মুখ্য গবেষক জিয়ংমিন সং সংবাদমাধ্যম এএনআইকে এই বিষয়ে বিস্তারিত বলেন। তার মতে, এই গবেষণার লক্ষ্য টমেটো পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নষ্ট করতে পারে কি না তা দেখা।
প্রাথমিকভাবে গবেষণায় দেখা যায়, টোমেটোর রস পেটে গিয়ে সালমোনেল্লা টাইফিকে নষ্ট করে দিচ্ছে। এই সাফল্যের পর টমেটোর পুষ্টিগুণের বিশ্লেষণ করা হয়। এর মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইডের খোঁজ শুরু হয়।
অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড কী?
অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড খুব ক্ষুদ্র কিছু প্রোটিন। এই প্রোটিন ব্য়াকটেরিয়ার মেমব্রেন বা পর্দাকে নষ্ট করে দেয়। এর ফলে সেটি আর কোনো ক্ষতি করতে পারে না। বিজ্ঞানীরা এমন চারটি পেপটাইডের সন্ধান পেয়েছিলেন।
এর মধ্যে দুটি পেপটাইডের বিশ্লেষণ করে দেখা হয়। দেখা যায়, সেই দুটিই সালমোনেল্লা টাইফির মতো ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিচ্ছে। ফলে টাইফয়েড সেরে যাচ্ছে।
সালমোনেল্লা টাইফি শুধু একরকম নয়। করোনাভাইরাসের মতোই এর বেশ কিছু রূপ বা ভ্যারিয়েন্ট আছে। সেই ভ্যারিয়েন্টগুলো নিয়েই পরীক্ষা করেন বিজ্ঞানীরা।
টমেটো জুস নিয়ে এই বিশদ গবেষণা করতে গিয়েই দেখা যায়, আরও বেশ কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই এটি কাজ করে। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের কোলনে থাকে।
কখনো কখনো এগুলো পেট খারাপসহ আরও কিছু রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাদেরকেই নষ্ট করে পেট ভাল রাখে টমেটো জুসের গুণ।
সালমোনেল্লা টাইফি কেন বিপজ্জনক?
এটি শুধু টাইফয়েড রোগ ঘটায় তা নয়। এটি পেটের গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। এর পাশাপাশি মূত্রনালির গুরুতর সংক্রমণের কারণ হতে পারে।
সালমোনেল্লার অন্য ভ্যারিয়েন্টগুলো এদিক থেকে আরও মারাত্মক। টমেটোর অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড সেগুলোকেই বিনষ্ট করে দেয়।
বিএইচ
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত