
শেষ হয়েছে ১০ দিন ব্যাপী প্যারামাউন্ট টেক্সটাইল ফেব্রিক্স উইক এর প্রদর্শনী । আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আরো প্রসারিত করতে ফেব্রিক্স উইক এর এই আয়োজন করে দেশের অন্যতম ফেব্রিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
সোমবার (১২ ফেব্রুয়ারি, ২০২৪) সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্যারামাউন্ট টেক্সটাইলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফেব্রিক্স উইক এর সমাপনী উপলক্ষে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন কল্লোল। এসময় তিনি বলেন, ২০০৮ সাল থেকে প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধব ও টেকসই ইয়ার্ণ ডায়িং, সলিড ডাইং এবং প্রিন্টিং ফেব্রিক্স তৈরি করে আসছে।
১০ দিন ব্যাপী আন্তর্জাতিক মানের এই ফেব্রিক্স প্রদর্শনীতে অংশ নেয় পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গুলোর ক্রেতারা। ফেব্রিক্স উইক এক্সিভিশনে প্যারামাউন্ট টেক্সটাইল এর উৎপাদিত প্রায় দুই হাজার ধরনের কোয়ালিটির বিভিন্ন মানের ফেব্রিক্স প্রদর্শন করা হয়। এর মধ্যে প্রায় চার শতাধিক কোয়ালিটর ফেব্রিক্স এর ক্রয়াদেশ দিয়েছেন বিদেশী ক্রেতারা এবং প্রায় ১৬’শ ধরনের ডিজাইন তারা নির্বাচন করেছেন।
আন্তর্জাাতিক মানের এই ফেব্রিক্স প্রদর্শনীতে অংশ নেয় পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গুলোর ক্রেতারা। এর মধ্যে ইউনিকলো, এইচ এন্ড এম, জারা, এম এন্ড এস, সি এন্ড এ, টম টেইলর সহ বিশ্বের নামীদাবি কোম্পানির প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, ২০২৬ সালের সামারকে কেন্দ্র করে চলতি বছরের ২০ থেকে ৩০ এপ্রিল আরোকটি ফেব্রিক্স উইকের আয়োজন করবো আমারা। যেখানে ইউরোপ সহ আন্তর্যাতিক পোষাকের বাজারে সামার কেন্দ্রেীক ফেব্রিক্স প্রদর্শন করা হবে।
এসময় তিনি বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশের ক্রেতাদের জন্য প্যারামাউন্ট টেক্সটাইল এর পক্ষ থেকে শীতকালীন পোশাক তৈরির জন্য বিশ্বমানের ফেব্রিক্স প্রদর্শন করা হয়েছে এই ফেব্রিক্স উহকে। আগামী দিনেও দেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রসারিত করার অব্যাহত প্রচেষ্টা থাকবে বলে জানান শাখাওয়াত হোসেন কল্লোল।
গুলশানের নিজস্ব কার্যালে চলতি মাসের ৩ তারিখ শনিবার ফেব্রিক্স উইক এর প্রদর্শনী শুরু হয়ে শেষ হয় সোমবার ১২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায়।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৫তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৬বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত