
কর্মব্যস্ত জীবনে বদলে যাচ্ছে খাদ্যাভ্যাস। সময় স্বল্পতার কারণে অনেকেই এখন বিভিন্ন অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম থেকে ফ্রোজেন খাবার কিনতে অভ্যস্ত। দীর্ঘ সময় ধরে নাশতা বা খাবার তৈরি থেকে ঝামেলামুক্ত থাকতে জনপ্রিয় হচ্ছে ফ্রোজেন খাবার।
রান্না করা খাবার বহুদিন রান্নাঘরে ফেলে রাখলে সেই খাবারে ছত্রাক জন্মে যায়, খাবার নষ্ট হয়ে যায়। তবে রেডি টু ইট ফ্রোজেন ফুডের ক্ষেত্রে এমনটি ঘটে না। সসেজ, সালামি, নাগেটস, ফিশ ফিলে কিংবা প্রি-কাট মাছ বা মাংস সবই এখন পাওয়া যায়। তবে এই খাবারে ব্যবহৃত রাসায়নিক উপাদান শরীরের ক্ষতি করতে পারে। আরও বেশ কিছু কারণে ফ্রোজেন ফুড খাওয়া থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ফ্রোজেন ফুড খেলে খুব দ্রুত হারে ওজন বাড়তে পারে। হৃৎপিণ্ডের জন্যও এই ধরনের খাবার খুব একটা ভালো নয়। ফ্রোজেন ফুডের মধ্যে থাকা ফ্যাট হৃৎপিণ্ডের ধমনিগুলি অবরুদ্ধ করতে পারে। তাছাড়া এর মধ্যে উচ্চমাত্রায় সোডিয়াম থাকার কারণে এটি রক্তচাপ বাড়াতে পারে।
পুষ্টিবিদরা অনেকেই বলেন, এই ধরনের ফ্রোজেন ফুডে ফুড প্রিজারভেটিভ, রং কিংবা ফ্লেভার যোগ করা থাকে যার ফলে এর শেলফ লাইফ অনেক বেশি থাকে।
অনেক পরীক্ষায় দেখা গেছে, ফ্রোজেন ফুডের মধ্যে থাকে মনোসোডিয়াম গ্লুটামেট যা একপ্রকার স্বাদবর্ধক। তবে এটি শরীরের জন্য ক্ষতিকর।
অনেক গবেষণায় দেখা গেছে, ফ্রোজেন ফুডের মধ্যে থাকা মনোসোডিয়াম গ্লুটামেট খাবারের স্বাদ বাড়ায়। তবে এটি শরীরের জন্য ক্ষতিকর। রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় এই ধরনের ফ্রোজেন ফুড। এ কারণে নিয়মিত এ ধরনের খাবার খেলে সহজেই শর্করা বেড়ে যেতে পারে।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত