
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড মায়ানগর নামে একটি আবাসন প্রকল্পে শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামের একটি কোম্পানির সাথে যৌথ উদ্যোগে বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, জিরোকুপন বন্ড ইস্যু করে ১৫০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকো। যার একটি বড় অংশ মায়ানগরে বিনিয়োগ করা হবে। প্রকল্পের আয়তন হবে প্রায় ১০০ একর। নবীনগর-চন্দ্রা হাইওয়ের পাশে এ প্রকল্পের অবস্থান। প্রকল্পটি হবে বহুমুখী ব্যবহার উপযোগী। একদিকে এটি হবে আবাসিক প্রকল্প। অন্যদিকে প্রকল্পের ভেতরে থাকবে হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, শপিং মল ইত্যাদি।
এ প্রকল্পে ১৮ হাজার অ্যাপার্টমেন্ট থাকবে। এতে থাকবে স্বাস্থ্য সেবা, শিক্ষা ও বিনোদন সংক্রান্ত নানা ব্যবস্থা, শপিং মল ইত্যাদি। বাণিজ্যিক অংশের আয়তন হবে ৫০ লাখ বর্গফুট। পুরো প্রকল্পটি হবে সবুজ ও পরিবেশবান্ধব।
প্রকল্পের ৭৫ শতাংশের মালিক হবে বেক্সিমকো লিমিটেড। আর বাকী ২৫ শতাংশের মালিক শ্রীপুর টাউনশিপ লিমিটেড। এই অনুপাতে প্রকল্পের মুনাফা ভাগ হবে। প্রকল্পের ডিজাইন, ডেভেলপমেন্ট ও সুপারভিশনের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্কিটেক্টকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে মায়ানগর প্রকল্পের অপর উদ্যোক্তা শ্রীপুর টাউনশিপ লিমিটেড বন্ড ছেড়ে এক হাজার দুইশ কোটি টাকা সংগ্রহ করেছে। আইএফআইসি ব্যাংক ওই বন্ডের গ্যারান্টার। বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।
এসকেএস
- ১বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ২দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৩কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৪কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৫ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ৬চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা
- ৭দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৮বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৯দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
- ১০মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৪এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার





পাঠকের মতামত