
দীর্ঘদিন পর ফ্লোর প্রাইস ছাড়া লেনদেন চলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারের। প্রথম দিনই সর্বোচ্চ পতনে লেনদেন চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র মতে, মঙ্গলবার সকাল ১০ টা ২২ মিনিট পর্যন্ত সর্বোচ্চ ১০ শতাংশ দর পতন হয়েছে রবির। এই সময় পর্যন্ত ৬ লাখ ৫৫ হাজার ৯৫৯টি শেয়ার লেনদেন হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক এ ফ্লোরপ্রাইস প্রত্যাহার হচ্ছে।
জানা যায়, সমাপ্ত হিসাববছরে রবি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার (১৮ মার্চ) ছিল কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ)। এদিন থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।
পুঁজিবাজারের লেনদেনে গতি ফিরে আসায় ফ্লোর প্রাইস বহাল থাকা কোম্পানির সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত ৬ ফেব্রুয়ারি বিএসইসির নির্দেশনায় ফ্লোর প্রাইসে থাকা সর্বশেষ তিন কোম্পানি- বিএটিবি, গ্রামীণফোন ও রবি আজিয়াটার শেয়ারের উপর থেকেও ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। তবে কোম্পানি তিনটির নিজ নিজ রেকর্ড তারিখের পরবর্তী কার্যদিবস থেকে তা কার্যকর হবে বলে জানানো হয় নির্দেশনায়। সেই হিসাবে আজ রবির রেকর্ড তারিখ হওয়ায় পরবর্তী প্রথম কার্যদিবস আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না। এর আগে বিএটিবি ও গ্রামীণফোনের রেকর্ড ডেটের পর শেয়ার থেকে ফ্লোরপ্রাইস তোলা হয়েছে।
এখন পর্যন্ত ফ্লোর প্রাইস বহাল থাকা ৬টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ার।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত