
পবিত্র রমজান মাসে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের রোগীদের পাঁচ শতাধিক স্বজনদের মাঝে সেহরির খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হেল্প স্টেশন। সোমবার মধ্যরাত ১টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর তিনটি হাসপাতালের রোগীদের ৬৫০ জন স্বজনদের হাতে খাবার তুলে দেন স্বেচ্ছাসেবকরা।
হেল্প স্টেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থোপেডিক হাসাপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রোগীদের ৬৫০ জন স্বজনের হাতে সেহরির খাবার হিসেবে ভুনা খিচুড়ি ও চিকেন কারি তুলে দেওয়া হয়।
হেল্প স্টেশনের প্রধান নির্বাহী কাব্য আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে আমাদের অফিসে ইফতারের আয়োজন না করে সেই টাকা দিয়ে হাসপাতালের অসহায় মানুষদের মাঝে সেহরির খাবার বিতরণ করেছি। রাতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। এসব মানুষ ইফতারের খাবার পেলেও বেশির ভাগ সময় সেহরিতে না খেয়ে থাকে। তাই আমরা মধ্যরাতে সেহরির খাবার বিতরণ করেছি।
গত ১৪ দিন ধরে মেয়েকে নিয়ে মানিকগঞ্জ জেলা থেকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসাপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠানে অবস্থান করছেন ইসারফিল পরামানিক (৬২)। হেল্প স্টেশনের পক্ষ থেকে সেহরির খাবার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন ইসরাফিল পরামানিক। তিনি জানান, একটি খাবারের প্যাকেট পেয়েছি যা দিয়ে আজ সেহরি করবো। যারা খাবার দিয়েছে তাদের জন্য অনেক দোয়া।
হেল্প স্টেশনের সেহরি পেয়েছেন শাইয়া বেগম (৪৫)। তিনি শরিয়তপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এসেছেন অসুস্থ মেয়েকে নিয়ে। মেয়ের অপারেশনজনিত কারণে গত ২ মাস ধরে এখানে অবস্থান করছেন। শাইয়া বেগম জানান, আমি খাবার পেয়েছি এবং আমার মেয়ের জন্যও খাবার নিয়েছি। খাবার পাওয়ায় অনেক ভালো লাগছে।
এআরএস
- ১প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
- ৩চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ৪কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৫চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৬রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ৭চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ৮বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৯দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ১০মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত