
ফরিদপুর প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, বর্ষবরণের মুল কথা হলো- পুরাতন কে ঝেড়ে মুছে, নতুন কে বরণ করা। তাই আমাদের সকলকে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে নতুন সূর্যকে আলিঙ্গন করে সকলে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পথ চলাকে সহজ করতে হবে।
রোববার (১৪ এপ্রিল) ফরিদপুরে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এখনও কিছু সংগঠনের অস্তিত্ব আছে যারা বাঙালীর উৎসব পহেলা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর পালনে তাদের উদাসীনভাবে আছে। বাঙালি জাতির আবহমান কালের সংস্কৃতি আমরা যারা ধারণ করি তারা সকলে এককাতারে থেকে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদের আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান, ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ অন্যরাও উপস্থিত ছিলেন।
এসময় বাংলা নববর্ষ পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদারের বাসভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বাঙালি খাবার পরিবেশন করা হয়।
- ১হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ২সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৩১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৪দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৫জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৬বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৯সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১০দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ১০শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান





পাঠকের মতামত