
আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে। মঙ্গলবার (১৪ মে) রাত ৩টা ২০ মিনিটে ৪০৫ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতোমধ্যে হজযাত্রী পরিবহনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বিষটি নিশ্চিত করেছেন।
বিমান সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার ৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্ততি নিয়েছে বাংলাদেশ বিমান। ২২টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীদের পরিবহন করা হবে। এর মধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং দুটি ফ্লাইট মদিনা যাবে।
মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, এবার চট্টগ্রামের সব হজযাত্রী বাংলাদেশ বিমানই পরিবহন করবে। কোনো হজযাত্রী অন্য এয়ারলাইনস ব্যবহার করতে চাইলে ঢাকা হয়ে জেদ্দা বা মদিনায় যেতে হবে।
‘হাব’ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুম জানান, এ বছর বাংলাদেশের মোট ৮৩ হাজার ২০২ জন হজযাত্রী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। তবে প্রতিটি এজেন্সিতে হাজিদের দেখভাল করার জন্য লোকবলসহ এই সংখ্যা প্রায় ৮৫ হাজারের বেশি হবে।
মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।
বিএইচ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত