প্রকাশিত: মে ১৪, ২০২৪ ৪:১৩ পিএম

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. লতিফা বেগম।

মঙ্গলবার (১৪ মে)  দুপুরে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুর কবির সরকার বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইন্দ্রাণী ভট্টাচার্য মনোনয়নপত্র প্রত্যাহার করায় মোছা. লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এরআগে গত রোববার (১২ মে) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ওইদিন প্রার্থী ইন্দ্রাণী ভট্টাচার্য রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। গত সোমবার (১৩ মে) প্রতীক বরাদ্দের সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. লতিফা বেগম।

লালমনিরহাট সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সেলিম খানের স্ত্রী মোছা. লতিফা বেগম। তিনি সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া লতিফা বেগম বলেন, সোমবার প্রতিক বরাদ্দর সময় আমার কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সদর উপজেলাা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করেন।

এ বিষয়ে লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোছা. আফরোজা খাতুন বলেন, নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে শুধু একজন থাকায় মোছা. লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...