
ইতোমধ্যে দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা হাড়ে হাড়ে টের পেয়েছে মানবজাতি। চলমান ইসরায়েল-হামাস সংঘাত, ইরান-ইসরায়েল দ্বন্দ্ব এবং রাশিয়া-ইউক্রেন আগ্রাসন দেখে অনেকেই মনে করছেন আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন। এবার সেই দিনক্ষণ জানিয়ে দিলেন ভারতের জ্যোতিষী কুশল কুমার। তার দাবি, আর মাত্র কয়েক সপ্তাহ পর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, অনলাইনভিত্তিক জনপ্রিয় প্রকাশনা প্ল্যাটফর্ম ‘মিডিয়া’ অ্যাকাউন্ট অনুযায়ী বৈদিক জ্যোতিষী কুশল। ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করেন তিনি। সবশেষ তার ভবিষ্যদ্বাণীটি নজর কেড়েছে সোশ্যাল অ্যাক্টিভিস্টদের।
সম্প্রতি এক পোস্টে কুশল জানান, শিগগিরই গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে।
তার ভাষ্যমতে, বিশ্বের আরও কয়েকটি দেশে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হবে। ক্ষমতাসীন দলগুলো ক্ষমতা ধরে রাখতে রীতিমতো নাকানিচুবানি খাবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে অনেক রাষ্ট্রনেতা পদত্যাগ করতে বাধ্য হবেন।
তিনি বলেন, ২০২৪ সালেই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ৮ মে’র কাছাকাছি কোরিয়া-চীন-তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধের ফ্রন্টে উঠে আসবে ইসরায়েল।
ভারতীয় জ্যোতিষী বলেন, গ্রহগুলোর সমসাময়িক গতিবিধি নির্দেশ করে, বিশ্ব খুব ভঙ্গুর সময়ের দিকে ধাবিত হচ্ছে। এমন অবস্থায় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে চলতি বছরের ১৮ জুনে। তবে ১০ ও ২৯ জুনেও এর প্রকাশ ঘটতে পারে।
এরইমধ্যে কুশলের ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগেও একাধিক জ্যোতিষী ভারতসহ গোটা বিশ্বের বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। ঘটনাক্রমে সেগুলোর কিছু মিলেও গেছে। এবারের তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী কতটা মিলবে, তা সময়ই বলে দেবে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত