
নির্ধারিত সময়ের মধ্যে ২৯২ জন হজযাত্রীর ভিসা না হওয়ায় ৯ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০) বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুল হকের সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়। একই সঙ্গে যেসব হজযাত্রীর ভিসা এখনও হয়নি আজকের মধ্যেই তাদের ভিসা করার নির্দেশ দেওয়া হয় চিঠিতে। অন্যথায় এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় মন্ত্রণালয়।
শোকজ খাওয়া এজেন্সিগুলো হলো- মেহমান ট্রাভেলস, গ্লোবাল ভিশন, খাদিম ওভারসিজ, ফিকাস ট্রাভেলস, দেশ ভ্রমণ ট্রাভেলস, মোবাশ্বেরা ট্রাভেল, হলি দারুনন্নাজাত, এমএস সালসাভিল ও নর্থ বাংলা হজ এজেন্সি।
জানা গেছে, এই ৯ এজেন্সির অধীনে মোট ২ হাজার ৫৬৯ জন হজযাত্রী চলতি বছর হজে যাওয়ার কথা ছিল। এর মধ্যে ভিসা হয়নি ২৯২ জনের। তাদের ভিসা কেন হয়নি, এত দেরি কেন এসব প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে এজেন্সিকে।
শোকজ চিঠিতে বলা হয়, গত ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরপর ১৯ মে থেকে বারবার হজযাত্রীদের ভিসা দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য বলা হলেও তারা পাত্তা দেয়নি। এখনও ২৯২ জনের ভিসা হয়নি। ভিসা বা অন্য কোনো কারণে এই হজযাত্রী হজে যেতে না পারলে এর দায়ভার এসব এজেন্সিকে নিতে হবে।
এদিকে বুধবার (২৯) রাত পর্যন্ত পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪৯,৬৭৪ জন যাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদি আবর পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৫হাজার ৯২৭ জন।
বিএইচ
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত