
ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার দেশের সেনাবাহিনী এবং পুলিশকে কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যার’ মাধ্যমে ‘শেষ করে ফেলার’ নির্দেশ দিয়েছেন।
কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে আয়োজিত এক সরকারি সভায় শুক্রবার (০৫ মার্চ) এ নির্দেশ দেন দুতার্তে। খবর আল আল জাজিরা।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট বলেন, আমি সেনাবাহিনী এবং পুলিশকে বলেছি, যদি কখনো কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয় তবে তাদের হত্যা করো। এরপর নিশ্চিত হও যাকে গুলি করা হয়েছে তার মৃত্যু হয়েছে কি-না। যদি মৃত্যু না হয়ে থাকে তবে সেখানেই তাকে হত্যা করো।
তবে মরদেহগুলো যেন পরিবারে কাছে পৌঁছানো হয় সেটা নিশ্চিত করতে বলেছেন দুতার্তে। তিনি বলেন, ‘মৃত্যুর পর মরদেহগুলো যেন তাদের পরিবারের কাছে পৌঁছানো হয় সেটা নিশ্চিত করতে হবে। ’
মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি বলেন, মানবাধিকারের তোয়াক্কা করতে হবে না। এটা আমার নির্দেশ। আমি জেলে যেতেও রাজি আছি। এটা কোনো সমস্যা নয়।
কমিউনিস্ট বিদ্রোহীদের উদ্দেশ্যে দুতার্তে বলেন, তোমরা সবাই দস্যু। তোমাদের কোনো আদর্শ নেই। এমনকি চীন এবং রাশিয়া, তারাও এখন পুঁজিবাদী রাষ্ট্র।
কমিউনিস্টদের হত্যার নির্দেশ দিলেও তাদের জন্য একটি সুযোগ রেখেছেন দুতার্তে। তিনি বলেন, যদি কমিউনিস্টরা বিরোধিতা বাদ দিয়ে অস্ত্র জাম দেয় তবে তাদের জন্য চাকরি, বাসস্থান এবং জীবিকার ব্যবস্থা করা হবে।
কমিউনিস্টরা ১৯৬৮ সাল থেকে ফিলিপিন্সে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটির সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, এই বিদ্রোহকে কেন্দ্র ৫৩ বছরে ৩০ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে।
- ১মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৫ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৯মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত