
মহামারী করোনার প্রভাব কাটছেই না রফতানিতে। করোনার প্রথম ঢেউয়ের পরে গত বছরের মাঝামাঝি রফতানি আয়ে কিছুটা উন্নতি হলেও, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে পারেনি রফতানি খাত। সামগ্রিকভাবে নেতিবাচক ধারা অব্যাহত আছে এ খাতে । ফলে গত বছরের শেষ থেকেই কমতে থাকে রফতানি আয়।
চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে পণ্য রফতানি করে মোট ২ হাজার ৫৮৬ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪৫ শতাংশ এবং বর্তমান লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৬১ শতাংশ কম। ২০১৯-২০২০ অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে পণ্য রফতানি করে আয় হয়েছিল ২ হাজার ৬২৪ কোটি ডলার।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য ।
এছাড়া, গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রফতানি আয় কমেছে প্রায় ৪ শতাংশ। চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ রফতানি থেকে আয় করে ৩১৯ কোটি ডলার। গত বছরের ফেব্রুয়ারিতে মাসে যা ছিল ৩৩২ কোটি টাকা।
ইপিবির প্রতিবেদন বলছে, গত অর্থবছরের ৮ মাসের তুলনায় চলতি অর্থবছরের ৮ মাসে ২১ পণ্যের রফতানি কমেছে। আর রফতানি বেড়েছে ২০টি পণ্যের।
রফতানি আয় কমেছে- কৃষি পণ্যতে দশমিক ৪০ শতাংশ, হিমায়িত ও জীবন্ত মাছ ১০ দশমিক ২৮ শতাংশ, চিংড়ি মাছ ১৮ দশমিক ৩১ , শাক সবজি ৫৫ দশমিক ৫২ শতাংশ। এছাড়া, কাঁকড়া, ফলমূল, প্লাস্টিক পণ্য, ওভেন পোশাক, কাঁচা পাট,চামড়া, সিরামিক প্রভৃতি পণ্যেরও রফতানি উল্লেখযোগ্য হারে কমেছে।
অন্যদিকে, নিট পোশাকে দশমিক শূন্য ৬ শতাংশ, পাট ও পাটজাত পণ্যে ২৩ দশমিক ৬৭ শতাংশ, ওষুধ ১১ দশমিক ৩১ শতাংশ, বাইসাইকেল ৪০ দশমিক ৯০ শতাংশ ও হ্যান্ডিক্রাফট রফতানি ৪৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত