
সদস্যভুক্ত প্রায় সব কারখানাই ঈদুল আজহার উৎসব ভাতা এবং মে মাসের বেতন পরিশোধ করেছে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজিএমইএ।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ঢাকায় চালু কারখানার সংখ্যা এক হাজার ৮৩৫টি, চট্টগ্রামে ৩২৫টি। বিজিএমইএর সদস্যভুক্ত চালু কারখানার সংখ্যা মোট দুই হাজার ১৬০টি। এর মধ্যে শতভাগ কারখানায় মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ঈদুল আজহার উৎসব ভাতা দেয়া হয়েছে প্রায় শতভাগ কারখানায়।
এছাড়াও জানানো হয়, চারটি কারখানায় উৎসব ভাতা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে, যা আজকের মধ্যেই পরিশোধ করা হচ্ছে। এ ছাড়া বিজিএমইএর জানা মতে আর কোথাও বেতন-ভাতা পরিশোধ বাকি নেই।
পোশাক শিল্পখাতের উদ্যোক্তারা শ্রমিক ভাই-বোনদের জন্য ঈদুল আজহা আনন্দময় করতে কষ্ট করে হলেও যথাযথ পাওনাদি পরিশোধ করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখায় এবং সবার ঐকান্তিক সহযোগিতায় এবারো শ্রমিক ভাই-বোনেরা উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদুল আজহা উদ্যাপন করতে যাচ্ছেন বলে জানিয়েছে বিজিএমইএ।
বিজিএমইএ এ ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, শ্রমিক নেতৃবৃন্দ এবং মিডিয়াসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
পোশাক কারখানাগুলো ১৩ জুন থেকে পর্যায়ক্রমে শনিবার ঈদের ছুটি ঘোষণা করেছে। বিজিএমইএ তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার আগে শ্রমঘন গার্মেন্টস শিল্প সেক্টরে বেতন-ভাতাদি প্রদানের সুবিধার্থে সরকারি ছুটির দিনে পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ধন্যবাদ জানিয়েছে।
বিজিএমইএ রপ্তানিমুখী পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ দেশের রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য সরকারি ছুটির দিনে ইপিবি, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম হাউজ, আইসিডি কমলাপুর, ঢাকা কাস্টম, মোংলা কাস্টম, বেনাপোল কাস্টম ও পানগাঁও কাস্টম হাউজ এবং ঢাকা ও চট্টগ্রামের কাস্টম বন্ড কমিশনারেট কার্যালয় এবং একইসঙ্গে এসব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন-সংশ্লিষ্ট বন্দর, ব্যাংকের শাখা ও অন্যান্য স্টেকহোল্ডিং প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
এএন
- ১সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ২রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৩যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৪আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৫দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৬ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৭হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৮সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৯১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ১০দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত