
সদস্যভুক্ত প্রায় সব কারখানাই ঈদুল আজহার উৎসব ভাতা এবং মে মাসের বেতন পরিশোধ করেছে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজিএমইএ।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ঢাকায় চালু কারখানার সংখ্যা এক হাজার ৮৩৫টি, চট্টগ্রামে ৩২৫টি। বিজিএমইএর সদস্যভুক্ত চালু কারখানার সংখ্যা মোট দুই হাজার ১৬০টি। এর মধ্যে শতভাগ কারখানায় মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ঈদুল আজহার উৎসব ভাতা দেয়া হয়েছে প্রায় শতভাগ কারখানায়।
এছাড়াও জানানো হয়, চারটি কারখানায় উৎসব ভাতা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে, যা আজকের মধ্যেই পরিশোধ করা হচ্ছে। এ ছাড়া বিজিএমইএর জানা মতে আর কোথাও বেতন-ভাতা পরিশোধ বাকি নেই।
পোশাক শিল্পখাতের উদ্যোক্তারা শ্রমিক ভাই-বোনদের জন্য ঈদুল আজহা আনন্দময় করতে কষ্ট করে হলেও যথাযথ পাওনাদি পরিশোধ করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখায় এবং সবার ঐকান্তিক সহযোগিতায় এবারো শ্রমিক ভাই-বোনেরা উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদুল আজহা উদ্যাপন করতে যাচ্ছেন বলে জানিয়েছে বিজিএমইএ।
বিজিএমইএ এ ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, শ্রমিক নেতৃবৃন্দ এবং মিডিয়াসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
পোশাক কারখানাগুলো ১৩ জুন থেকে পর্যায়ক্রমে শনিবার ঈদের ছুটি ঘোষণা করেছে। বিজিএমইএ তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার আগে শ্রমঘন গার্মেন্টস শিল্প সেক্টরে বেতন-ভাতাদি প্রদানের সুবিধার্থে সরকারি ছুটির দিনে পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ধন্যবাদ জানিয়েছে।
বিজিএমইএ রপ্তানিমুখী পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ দেশের রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য সরকারি ছুটির দিনে ইপিবি, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম হাউজ, আইসিডি কমলাপুর, ঢাকা কাস্টম, মোংলা কাস্টম, বেনাপোল কাস্টম ও পানগাঁও কাস্টম হাউজ এবং ঢাকা ও চট্টগ্রামের কাস্টম বন্ড কমিশনারেট কার্যালয় এবং একইসঙ্গে এসব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন-সংশ্লিষ্ট বন্দর, ব্যাংকের শাখা ও অন্যান্য স্টেকহোল্ডিং প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
এএন
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত