
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষের ঘুষের টাকা আদায়ের একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নিয়ে জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে নানা মুখরোচক গল্প। ভাইরাল হওয়া ওই নোটিশটি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্যাডে লেখা। এতে গত ২০ জুন স্বাক্ষর করেছেন অধ্যক্ষ মো. আইয়ুব আলী সরকার।
গোয়ালন্দের এই কলেজটির সরকারিকরণের প্রজ্ঞাপন হয় ২০১৮ সালের আগস্ট মাসে। কিন্তু এরপরও সরকারি কাজের অজুহাত দেখিয়ে দফায় দফায় শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
আর সবশেষ গত ২০ জুন আবারও ৫ হাজার টাকা চেয়ে নোটিশ দেয়ার বিষয়টি নিয়ে এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নোটিশে লেখা হয়েছে, এতদ্বারা অত্র কলেজের সকল শিক্ষক কর্মকর্তাকে জানানো যাচ্ছে যে, সরকারিকরণের কাজে ব্যয় করার জন্য জনপ্রতি ৫০০০ টাকা ২০-০৬-২০২৪ খ্রি. বৃহস্পতিবার এর মধ্যে অধ্যক্ষ মহোদয়ের নিকট জমা দেয়ার জন্য বলা হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজটির একাধিক শিক্ষক কর্মচারী অভিযোগ করে বলেন, কোনো ধরনের নির্বাচন ছাড়াই কলেজের শিক্ষকদের কমিটি গঠন করা হয়েছে। মূলত বোর্ডে যাতায়াত বাবদ খরচ তোলার নামে অধ্যক্ষ নিজের ইচ্ছেমতো শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করেন।
এ বিষয়ে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী সরদারকে জিগ্যেস করা হলে তিনি বলেন, তিনি নিজেই সরকারি কর্মকর্তা ও বেতন পান। কিন্তু কলেজটি সরকারি হওয়ায় তাদের বেতন চালু করার জন্য বিভিন্ন দপ্তরে যেতে টাকা খরচ হয়। সেখানে কর্মকর্তাদের টোকেন মানি হিসাবে কিছু দিতে হয়। তাছাড়া বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করার জন্য ঢাকায় যাওয়া আসা এবং থাকার একটা খরচ আছে।
এএন
- ১২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ২মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৩ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৪আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৭গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ১০সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি





পাঠকের মতামত