প্রকাশিত: জুলাই ১০, ২০২৪ ৪:৩৬ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত কৃষক ফরিদ মিয়ার পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

এসময় বজ্রপাতে আহত আরও দুই কৃষককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত কৃষক ফরিদ মিয়ার পরিবারকে ২০ হাজার ও আহতদের মাঝে ১০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল।

পরে এ  আর্থিক সহায়তা প্রদান শেষে  অসহায় আরও দুই পরিবারের মাঝে ১৪ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

জানা যায়, গত ৪ই জুন মঙ্গলবার সকালে সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ির পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। এসময় বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই কৃষক ফরিদ মিয়ার মৃত্যু হয়। এসময় আরও ২ কৃষক গুরুতর আহত হয়।

এএন

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...