প্রকাশিত: জুলাই ১১, ২০২৪ ৪:২১ পিএম , আপডেট: জুলাই ১১, ২০২৪ ৪:২৯ পিএম

চলমান কোটাবিরোধী আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে শিক্ষার্থীরা রওনা দিলে আনসার ক্যাম্পসংলগ্ন রাস্তায় পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। তাতে বেসরকারি টিভি চ্যানেলের এক বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ অন্তত ৭ জন আহত হন। পরে ৭ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হলেও পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ মারমুখী হয়ে ওঠে। এ সময় পুলিশ টিয়ার শেল ছুড়লে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, টিয়ার শেলে আহত এক গণমাধ্যমকর্মীসহ দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা সহকারী পুলিশ সুপার নাজমুল বলেন, ছাত্ররা আমাদের শত্রু নয়। তাদের সহযোগিতার জন্য আমরা পাশে আছি। তারা ইটপাটকেল নিক্ষেপ করলে আমরা নিরাপত্তার জন্য তাদের প্রতিহত করার চেষ্টা করি।

এএন

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...