
নাটকীয়তার আর কি বাকি ছিল! যে ম্যাচটি শুরু হলো ডিয়েগো কার্লোসের ফাউলে রোমেলু লুকাকুর পেনাল্টি দিয়ে, শেষ হলো কার্লোসেরই বাইসাইকেল কিক আটকাতে গিয়ে লুকাকুর আত্মঘাতী গোলে।
আর ওই শেষের ঘটনাই শেষ করে দিল ইন্টার মিলানের সব কিছু। ৩৫ মিনিটেই ২-২ গোলে সমতায় নিয়ে আসা ম্যাচটি মিলান হারলো শেষদিকের ওই আত্মঘাতী গোলে।
কোলনে ইউরোপা লিগের রোমাঞ্চকর এক ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া। এটি নিয়ে ছয়বার ফাইনাল খেলে সব কটিতেই জিতলো লা লিগার ক্লাবটি।
অথচ ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে গিয়েছিল ইন্টার মিলানই। পেনাল্টি থেকে মিলানকে এগিয়ে নেন লুকাকু। সেভিয়া অবশ্য লড়াইয়ে ফিরতে একদমই সময় নেয়নি।
পিছিয়ে পড়ার সাত মিনিটের মাথায় (১২তম মিনিটে) তারা গোল ফিরিয়ে দেয় ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ংয়ের কল্যাণে। ৩৩ মিনিটে আরও এক গোল করে সেভিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইয়ং।
তবে মিলানও হাল ছাড়ার পাত্র নয়। দুই মিনিট পেরোতেই তাদের সমতায় ফেরান ডিয়েগো গডিন। ৩৫ মিনিটেই ম্যাচে ২-২ সমতা! এমন উত্তেজনা ছড়ানো লড়াই অনেকটা সময় ধরে চলেছে।
দ্বিতীয়ার্ধেও সমানে সমানে লড়েছে দুই দল। কিন্তু মিলানের ভাগ্যে যেন শিরোপা লেখাই ছিল না। না হলে ৭৪ মিনিটে এমন দুর্ভাগ্য কেন? হাই বল থেকে কার্লোসের ওভারহেড কিকে পা ধরে দিয়েছিলেন লুকাকু। তাতে বল জড়িয়ে যায় নিজেদেরই জালে।
৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়া সেভিয়া রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পথে আর ভুল করেনি। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়া কোচ হুলেন লুপেতেগুইকে প্রথমবারের মতো শিরোপা এনে দিয়েছেন শিষ্যরা।
- ১পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ২ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৩সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৪ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৫দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৬দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৭মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ১০সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৯কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১০হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল





পাঠকের মতামত