
চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টায় মহাসড়কের হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মিলিটারি পুলের দক্ষিণ পাশের্ব হক্কানি পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বোয়ালখালীগামী বালু বোঝায় ট্রাকের সাথে পটিয়াগামী সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলেও ট্রাকের চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত তিনজনের নাম পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের নাম জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে এবং প্রশাসনে খবর দেয়। এ সময় সড়কের দুর্ঘটনাস্থলের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ সিএনজি অটোরিক্সা চালক ঘটনাস্থলেই মারা যায়। নিহত দুইজন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মো. আলীর মেয়ে রুমি আকতার (৩০) ও একই এলাকার গিয়াস উদ্দিনেরর ছেলে ফাহিম (৫) বলে জানা যায়।
এছাড়াও সিএনজি অটোরিক্সা চালক মো. আনোয়ার প্রকাশ অনলাইন ড্রাইভারের (৩৭) বাড়ি পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলায় বলে জানান স্থানীয় চালকরা।
পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিল। এর মধ্যে চারজন মারা যায়। পটিয়া মেডিকেলে দুইজনের লাশ আনা হলেও বাকি দুইজনের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে। আহত আর একজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি ধুমড় মুচড়ে যায়। দুর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিস, পটিয়া থানা ও কালারপোল পুলিশ ফাড়ির সদস্যরা দুর্ঘটনাস্থল হতাহতদের উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, নিহতদের মধ্যে মা-ছেলের লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গাড়ি দুটি আটক রয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।
এএন
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত