
নারী উদ্যোক্তাদের জন্য ১০টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউটিসিসিআই)। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে এসএমই সেক্টরে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি ।
আজ (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় এ প্রস্তাবগুলো তুলে ধরেন বিডব্লিউটিসিসিআই সেলিমা আহমাদ। এ সময় এনবিআর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেলিমা আহমাদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা ক্ষেত্রে কঠিন সময় পার করছেন। বিডব্লিউটিসিসিআই বিভিন্ন নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে বাজেটে ১০টি প্রস্তাব দিয়েছে।
২০০ কোটি টাকা বরাদ্দ ছাড়া সংগঠনটির প্রস্তাবের মধ্যে রয়েছে- সার্ভিস সেক্টরে (বিশেষত বুটিক, বিউটি পার্লার ও ক্যাটারিং, রেস্টুরেন্ট, খাবারের দোকান ও খাদ্যপণ্যের ব্যবসা) নারী উদ্যোক্তাদের জন্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা, নারীদের জন্য ব্যক্তিগত আয়কর সীমা ৩ দশমিক ৫ লাখের বদলে ৪ লাখ টাকা নির্ধারণ করা, করোনা পরিস্থিতির প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ব্যবসা পুনরায় শুরুর পর থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত ভ্যাট এবং ট্যাক্স মওকুফ করা, নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম তিন বছরের ট্যাক্স মাফ করা, নতুন ব্যবসার ট্রেড লাইসেন্সের ফি ও নবায়ন ফি অর্ধেক করা, করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০২১-২২ সালে ব্যাংক ঋণ (প্রণোদনা প্যাকেজ বহির্ভূত) ৪ শতাংশ হারে সুদ এবং ৬ মাসের গ্রেস পিরিয়ডসহ নির্ধারণ ও বিতরণ করা, সরকার ঘোষিত বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ ২০২১-২২ অর্থবছরে চলমান রাখা এবং নারীদের জন্য এই প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ শতাংশের বদলে বিশেষভাবে ১৫ শতাংশ ঋণ বরাদ্দ রাখা, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ‘নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো-রুমের ওপর মূসক অব্যাহতি প্রদান’ ঘোষণার বাস্তবায়ন ও নারী উদ্যোক্তা কর্তৃক আমদানিকৃত মেশিনারি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক নিজস্ব উদ্যোগে আমদানিকৃত সব ধরনের যন্ত্রাংশের ওপর আরোপিত আমদানি কর হ্রাস করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন। এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিকসহ বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
- ১দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ২বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৩১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৬আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৭বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৮প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৯মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ১০দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ১জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ২বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৩রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৪শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৭তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৮এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত





পাঠকের মতামত