প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ ৫:৫৫ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ডিবি পরিচয়ে অটো ছিনতাই মামলার মূল আসামি মো. আজাদ মিয়া (২৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি ১, জামালপুর। রোববার (১৪ জুলাই) রাত সারে দশটায় ঢাকার উত্তরখান থানার বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজাদ মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার কারার পাড়া গ্রামের মো. আফরোজ আলীর ছেলে। সোমবার র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান।

এতে জানা যায়, মামলার বাদী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম (৫২) পেশায় অটো চালক। গত ৫ই জুন তার অসুস্থতার জন্য ছেলে মো. শাহীন মিয়া (১৬) অটোরিকশাটি চালাচ্ছিলো। দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ীর চিতাখোলা মোড় থেকে এক যাত্রী নকলার ধনাকুশা বাজারের যাওয়ার জন্য অটোরিকশাটি ভাড়া করে। যাওয়ার পথে নালিতাবাড়ীর যোগানিয়া পূর্বপাড়া মোড়ে দুইজন লোক অটোরিকশাটি থামায়। তাদের সাথে ছিল সাদা রঙের একটি প্রাইভেট কার।

তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার যাত্রীর দেহ তল্লাশি করে। পরে তার কাছে মাদক পাওয়ার কথা বলে সেই যাত্রীসহ অটোচালক শাহীন মিয়াকে সেই প্রাইভেট কারে উঠিয়ে নেয় এবং বলে যে, ডিবির লোক এসে অটোরিক্সা থানায় নিয়ে যাবে। পরে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার পার হয়ে একটি ফাঁকা জায়গায় এসে শাহীনের মোবাইল ফোনটি নিয়ে তাকে নামিয়ে দিয়ে চলে যায়।

এদিকে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা অটোরিক্সা সহ মো. সেলিম মিয়া (৪২) কে আটক করে নালিতাবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে অটোরিকশাসহ উক্ত চোরকে গ্রেপ্তার করে। আসামি সেলিম পুলিশের কাছে ১৬১ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী সহযোগী মো. আজাদ মিয়ার পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে নুর ইসলাম নালিতাবাড়ী থানায় মামলা করেন।

ঘটনার পর থেকেই আসামি আজাদ মিয়া আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে র‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির যৌথ অভিযানে ১৪ জুলাই রাতে ঢাকা জেলার উত্তরখান থেকে তাকে গ্রেপ্তার করে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...