প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ ৯:৫৯ পিএম , আপডেট: জুলাই ১৫, ২০২৪ ১০:০০ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)।

রোববার বিকেলে সীমান্ত এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। গতকালও কয়েকজন মিলে গিয়েছিলেন। পরে তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন। সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এএন

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...