
ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৪ ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মেসির পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন নতুন প্রজন্মের তারকা ফুটবলাররা।
বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।
কোপা-ইউরো শেষে ২০২৪ ব্যালন ডি’অরের হিসেবনিকেশে এসেছে বড় পরিবর্তন। কোপার শিরোপা জেতা লিওনেল মেসি গোল ডটকমের নির্বাচিত তালিকায় থাকলেও খুব বেশি সুবিধাজনক অবস্থা নেই। এবারের ব্যালন ডি’অরে বেশ ভূমিকা রেখেছে ইউরো। হ্যারি কেইন-জুড বেলিংহ্যামের স্বপ্ন ভেঙে নায়ক বনে গেছেন স্পেনের রদ্রি। এছাড়া দানি ওলমো ও লামিনে ইয়ামালও আছেন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে।
ব্যালন ডি’অর জয়ের তালিকার সবার শীর্ষে স্পেনের রদ্রি। ক্লাবে ম্যানসিটির জার্সিতে জিতেছেন লিগ শিরোপা, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ। এবার দেশের জার্সিতে জিতলেন ইউরো ও উয়েফা নেশন্স লিগ। সবশেষ মৌসুমে ১২টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৫টি গোল। তাতে বেড়েছে সম্ভাবনা।
তালিকার দ্বিতীয় অবস্থানে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। তারপর ক্রমান্বয়ে আছেন জুড বেলিংহ্যাম, দানি কারবাহাল, লাউতারো মার্টিনেজ, টনি ক্রুস, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনরা। তালিকায় ১৬ নম্বরে আর্জেন্টাইন মহাতারকার অবস্থান।
এম জি
- ১শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ২স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৩চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ৪গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৭জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৯জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ১০১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি





পাঠকের মতামত