চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
একদিকে পাটের ন্যায্যমূল্য অন্যদিকে উৎপাদনের চেয়ে খরচের হার বেশি হওয়ার কারণে,চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় এখন ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কুমিল্লায় এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও ৭০ জন আহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) দুপুরে সিলেট আঞ্চলিক সড়কের বারেরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালীন এ ঘটনা ঘটে।
কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তি দেবিদ্বার পৌর এলাকার রুবেল হোসেন (৩২)।
ওসি বলেন, ‘হতাহতের সংখ্যা এখনো বলতে পারছি না। তবে, পুলিশ কোনো গুলি চালায়নি।
এছাড়াও কুমিল্লায় চান্দিনা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ থানায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন পুলিশ আটকা পড়েছেন। পড়ে তাদের উদ্ধার করা হয়।
এসকে

পাঠকের মতামত