
সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সবাই এ দেশের নাগরিক। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যার দিকে দেশের বর্তমান পরিস্থিতিতে ফেনী শহরের কালী মন্দিরে সম্মেলন কক্ষে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ফেনী জেলা জামায়াতের আমির একেএম শামসুদ্দিন এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, মন্দির ভাঙচুরের কিছু ভিত্তিহীন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। একটি কুচক্রী মহল শৃঙ্খলা বিনষ্টের জন্য তৎপর রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বুধবার রাতে জেলার মন্দিরে হামলার জন্য একটা গ্রুপ এসেছিল।এসময় পাহারারত জামায়াত-শিবির কর্মীদের দেখে তারা সটকে পড়েন।
জেলা জামায়াতের আমির একেএম শামসুদ্দিন বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের এখানে থাকতে হবে। আমরা সবাই সবার পাশে থাকবো। আপনাদের পাশে সবসময় আছি ও থাকবো। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো দুষ্কৃতকারী কিছু করতে পারবে না।
মতবিনিময় সভায় ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন সাহার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সমীর কর।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, সহ-সেক্রেটারি আ ন ম আবদুর রহিম, জামায়াত নেতা আবদুর রহিম, জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা যতন মজুমদার, হীরা লাল চক্রবর্তী প্রমুখ।
সভাপতির বক্তব্যে শুকদেব নাথ তপন বলেন, অর্পিত সম্পত্তি আইন, হিন্দু সুরক্ষা আইন ও হিন্দু ফাউন্ডেশন করার দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলাম। সাতটি দাবির মধ্যে বিগত সরকার একটি দাবিও মানেনি।
তিনি বলেন, একটা বাগানে যদি সব ধরনের ফুল থাকে তবে বাগান সুন্দর হয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সব থাকলে তাহলে দেশটা সুন্দর হবে। গণতান্ত্রিক রাষ্ট্র হবে। আমরা এ দেশে থাকবো। এদেশ আমাদের, আমরা এ দেশ থেকে কোথাও যাবো না।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আরও বলেন,‘আমরা চাই ফেনীতে যেভাবে জামায়াতে ইসলামের নেতৃত্বে সারা জেলায় মন্দির পাহারা দিয়ে রক্ষা করছে, এভাবেই সব রাজনৈতিক দলকে শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাই’।
এসকে
- ১বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ২হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৩বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৪আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ৫ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৭পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত