প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪ ৭:১৫ পিএম

যশোরের কেশবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক  আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  আলাউদ্দীন আলা, হুমায়ুন কবীর সুমন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওলানা হুসাইন বিল্লাহ। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...