প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ ৬:১৫ পিএম

প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শনিবার সকালে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জাতীয় বীর আখ্যা দিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান আফরোজা আব্বাস। তিনি বলেন, ছাত্ররা রক্ত দিয়ে আমাদের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে। বুকের পাথর নেমে যাওয়ায় এখন বুক ভরে শ্বাস নিতে পারছি। আমরা বিএনপির পক্ষ থেকে তরুণ  সমাজকে অভিনন্দন জানাই।

বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আফরোজা আব্বাস বলেন, আওয়ামীলীগ সাধারণ মানুষ ও ভিন্ন মতের মানুষকে অত্যাচার করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। হামলা মারপিট না করে প্রতিটি এলাকায় ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধনে সমাজ গড়ার নির্দেশনা দেন।

আফরোজা আব্বাস মহিলা দলে ও জেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পাবনার বলরামপুর সরদারপাড়ার সুলতানা পারভীন, দক্ষিণ রাঘবপুরের কোহিনুর আক্তার পিয়া, রাজা বটতলা এলাকার মাহাজেবিন ও মাসুম বাজার এলাকার নাবিলার সাথে কথা বলেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা মহিলা দল সভানেত্রী পূর্ণিমা ইসলাম, জেলা জাসাস সভাপতি খালেদ হোসেন পরাগ উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...